আমরা আর পেছনের ইতিহাস নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াতের আমির
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৪০
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা আর পেছনের ইতিহাস নিয়ে কামড়াকামড়ি করব না।’
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোরের নবাব সিরাজ–উদ্–দৌলা সরকারি কলেজ মাঠে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।
বলেন, ‘কে তুলসীপাতায় ধোয়া, কে দুধে ধোয়া, টান দিলে সকলের গা থেকেই দুর্গন্ধ বের হবে। এখন আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান যারা আছি, তারা একই বাগানের ভিন্ন ভিন্ন ফুলের গাছ। সবাই মিলেই আমরা ফুলের বাগান। একসাথে চলব নিরাপদে থাকব।’
আরও বলেন, যার যেটা অধিকার, তারা সেটা পেয়ে যাব। ধর্মের ভিত্তিতে কাউকে তার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।
পরে নাটোরের চারটি আসনে জোটের প্রার্থীদের হাতে হাতে প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন তিনি।
ইউডি/এবি

