ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস

ভোটের দিন নিজ আসনে ব্যাপক ঝামেলা হওয়ার শঙ্কা দেখছেন মির্জা আব্বাস

উত্তরদক্ষিণ। শুক্রবার , ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ঢাকা-৮ আসনে ব্যাপকহারে ঝামেলা হওয়ার আশঙ্কা করছেন ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদ জুমা রাজধানীর মালিবাগের শান্তিবাগ এলাকায় গণসংযোকালে এই দাবি করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘এই আসনে ব্যাপকহারে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে। জামায়াতে ইসলামী ও তার চেলা পেলার যা শুরু করছে তাতে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি না আমার সন্দেহ রয়েছে।’

স্বল্প সময়ে নির্বাচন করা ঠিক না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আগে যখন নির্বাচন করেছি, তিন মাস আগ থেকে শুরু করেছি। এখন প্রার্থীদের সঙ্গে অন্যায় করা হয়েছে।’

নির্বাচনের আগে ব্যালট পেপার ও সিল পাওয়া যাচ্ছে, এটা আগেই আশঙ্কা করেছিলেন বলেও জানান মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে বলবো যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য। কমিশন যাতে পক্ষপাতিত্ব না করে সেই দিকে খেয়াল রাখতে হবে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading