মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস

মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার , ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১

নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পঞ্চগড় জেলা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর পাশাপাশি পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের ও শাপলা কলির প্রার্থী সারজিস আলম গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

এসময় সারজিস বলেন, মাঠের যা অবস্থা বিএনপির নেতাকর্মীরা তা বুঝতে পেরেছে। এখন মানুষ জুলুমের বিপক্ষে। মানুষ একটা পরিবর্তন চাচ্ছে। মানুষ ওই হাতে ক্ষমতা দিতে চাচ্ছে যেই হাতে যে হাত বিগত দেড় বছরে তাদের উপর জুলুম করেনি। সে জায়গা থেকে মাঠের এই অবস্থা বুঝে বিএনপি তাদের জায়গা থেকে বিভিন্ন ধরনের অপচেষ্টা করছে। আরেকটি অপচেষ্টা হচ্ছে গুজব ছড়ানো। যা ইতিমধ্যে শুরু করেছে।

সারজিস অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের বিভিন্ন এলাকায় ব্যানার নষ্ট করেছে। সম্প্রতি তেঁতুলিয়ায় এক গণসংযোগে রাতে কিছুটা সময় অতিক্রম করায় আমাদের জরিমানা করা হয়। এ সময় আমরা প্রশাসনকে তার সঠিক কারণ ব্যাখ্যা করেছি। এবং জরিমানা মেনে নিয়েছি। কিন্তু কত কাল বৃহস্পতিবার রাত আটটার পরে শহরের প্রাণকেন্দ্রে বিএনপি মাইক ব্যবহার করে নির্বাচনী গণসংযোগ করেছে। বিএনপির প্রার্থী প্রোগ্রাম করেছে মাইক বাজিয়েছে। আমরা সাথে সাথে প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন সেসময় ওখানে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেনি। তারা তাদের জায়গায় আবারও যে আইনের মারপ্যাঁচ দরখাস্ত দেয়া ঐখানে ফেলে দিয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading