ঢাকায় দুদিনে তারেক রহমানের ১৪ জনসভা

ঢাকায় দুদিনে তারেক রহমানের ১৪ জনসভা

উত্তরদক্ষিণ। শনিবার , ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:৪০

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়েছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান আগামী দুই দিনে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনসহ রাজধানীর মোট ১৪টি জনসভায় সরাসরি বক্তব্য রাখবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এই কর্মসূচি ঘোষণা করেন।

৮ ফেব্রুয়ারির জনসভা (ঢাকা উত্তর): রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারেক রহমান ঢাকা মহানগর উত্তরের ৬টি জনসভায় অংশ নেবেন।

তার সফরের সম্ভাব্য সূচি হলো:দুপুর ২:০০ – ঢাকা-১৭: ইসিবি চত্বর (নিজ নির্বাচনী এলাকা)।

দুপুর ২:৪০ – ঢাকা-১৬: পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠ (মেট্রো স্টেশনের পাশে)।

বিকেল ৩:৩০ – ঢাকা-১৫: মিরপুর-১০ সংলগ্ন সেনপাড়া পর্বতের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ।

বিকেল ৪:২০ – ঢাকা-১৪: মিরপুর মডেল থানার বিপরীতে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠ।

বিকেল ৫:১০ – ঢাকা-১৩: শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠ।

সন্ধ্যা ৬:০০ – ঢাকা-১১: বাড্ডার সাঁতারকুলের সানভ্যালী মাঠ।

৯ ফেব্রুয়ারির জনসভা (ঢাকা দক্ষিণ ও উত্তর): সোমবার সকাল ১১টা থেকে রাত পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের আরও ৮টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান।

সূচি অনুযায়ী:সকাল ১১:০০ – ঢাকা-১৭: বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠ।

দুপুর ১২:০০ – ঢাকা-১০: কলাবাগান ক্রীড়া চক্র মাঠ।

দুপুর ১:০০ – ঢাকা-৮: পীর জঙ্গি মাজার রোড।

দুপুর ২:০০ – ঢাকা-৯: বাসাবো তরুণ সংঘ মাঠ।

বিকেল ৩:০০ – ঢাকা-৫: যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড।বিকেল ৪:০০ – ঢাকা-৪: জুরাইন-দয়াগঞ্জ রোড।

বিকেল ৫:০০ – ঢাকা-৬: ধূপখোলা মাঠ।

সন্ধ্যা ৬:০০ – ঢাকা-৭: লালবাগ বালুর মাঠ।

সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন জানান, এই জনসভাগুলোর মাধ্যমে তারেক রহমান জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশ পুনর্গঠনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবেন।

এই ম্যারাথন সফরকে কেন্দ্র করে রাজধানীর বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading