প্রধান উপদেষ্টা বলেছেন, এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা বলেছেন, এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রেস সচিব

উত্তরদক্ষিণ। শনিবার , ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:৩০

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমি (প্রধান উপদেষ্টা) আশা করি, এই ভোট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠকের পর এক ব্রিফিংয়ে প্রেস সচিব একথা জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সন্তুষ্টি প্রকাশ করেছেন যে, যেভাবে ক্যাম্পেইনটা চলছে, তিনি বলেছেন— সারা দেশে উৎসাহ-উদ্দীপনা শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। উনি বলছেন, কেউ কারোর বিরুদ্ধে কোনও কথা কেউ বলছেন না, কোনও অভদ্র আচরণও হচ্ছে না। আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি ইতিবাচক পরিবর্তন।

প্রেস সচিব আরও জানান, উনি (প্রধান উপদেষ্টা) বলছেন, এখনও পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন, আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে ‘টু মেইক ইট পারফেক্ট’। ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা হচ্ছে আমাদের জন্য এখন প্রধান চ্যালেঞ্জ। আর নেক্সট ওয়ান উইক উনি বলছেন যে, খুবই ক্রুশিয়াল। আপনারা জানেন, ইলেকশন ১২ তারিখে, মানে আজকের থেকে মাত্র চার দিন পরেই। উনি বলেছেন, ভোট উৎসবমুখর হবে এবং এটা সেফ হবে উনি আশা করছেন। এটা সেফ হবে, নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন পুরো পরিবার একসঙ্গে ভোটউৎসবে যোগ দেবেন— উনি এটা বলেছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading