জামায়াতের এক পাল্লায় ‘গোপনে’ আমেরিকা, আরেক পাল্লায় ইন্ডিয়া: চরমোনাই পীর

জামায়াতের এক পাল্লায় ‘গোপনে’ আমেরিকা, আরেক পাল্লায় ইন্ডিয়া: চরমোনাই পীর

উত্তরদক্ষিণ। শনিবার (০৭ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৩০

জামায়াতে ইসলামীর এক পাল্লায় ‘গোপনে’ আমেরিকা, আরেক পাল্লায় ইন্ডিয়া আছে বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

চরমোনাই পীর বলেছেন, “আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে, তারা স্বার্থান্বেষী মহল। তারা বলেন, দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক! আহ্ এ কোন ইনসাফ? এখনতো দেখি দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা আর পাল্লায় গোপনে ইন্ডিয়া।

“আমরা বাংলাদেশের মানুষ। আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ইন্ডিয়ার ইনসাফ দেখতে চাই না। আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে ইসলামী আন্দোলনের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। পটুয়াখালী-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী হয়েছেন আব্দুল মালেক আনোয়ারী।

বিএনপি ও জামায়াতের কেউ ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা বলেনি জানিয়ে রেজাউল করীম বলেন, “তারা বলেছে, প্রচলিত ধারা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। তবে আমরা বলেছি, ইসলামী আন্দোলন যদি বিজয়ী হয়, তাহলে ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনা করব।”

ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে চরমোনাই পীর বলেছেন, “৫৪ বছর দেশ স্বাধীন হলো। প্রচলিত এ আইনের কারণেই আমাদের দেশটা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়ে চোরের দেশে পরিণত হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading