ক্যাম্পের বাইরে বসবাসকারী ৭ শতাধিক রোহিঙ্গা আটক, অভিযান অব্যাহত

ক্যাম্পের বাইরে বসবাসকারী ৭ শতাধিক রোহিঙ্গা আটক, অভিযান অব্যাহত

উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:৫৮

কক্সবাজারের উখিয়া উপজেলায় শরণার্থী ক্যাম্পের বাইরে ভাড়া বাসা ও স্থানীয়দের জমি দখল করে বসবাস করা সাত শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ভোর থেকে উপজেলার বালুখালী এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযান এখনও চলমান রয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের বিভিন্নভাবে অপব্যবহারের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ক্যাম্পের বাইরে ছড়িয়ে থাকা রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে নেমেছে।

অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত সাত শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকায় অল্প সময়ের মধ্যেই আটকের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকেও কয়েক দফায় পাঁচজন রোহিঙ্গাকে আটক করে শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠিয়েছে যৌথ বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্ত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তাদের পর্যায়ক্রমে শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্ত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তাদের সবাইকে পর্যায়ক্রমে শরণার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading