চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮

চীনে জৈবপ্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮

উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:২৫

চীনের উত্তরাঞ্চলে ছোট একটি জৈবপ্রযুক্তি কোম্পানির কারখানায় বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্থানীয় সময় শনিবার সকালের দিকে শানসি প্রদেশের শোইয়াং শহরে একটি পাহাড়ে অবস্থিত জিয়াপেং বায়োটেকনোলজি কোম্পানিতে এ বিস্ফোরণ হয়।

কোম্পানিটির আইনি প্রতিনিধিত্বকারীকে আটক করা হয়েছে, শোইয়াং শহর কর্তৃপক্ষ দুর্ঘটনা তদন্তে একটি দলও গঠন করেছে, রবিবার সিনহুয়ার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে গাঢ় হলুদ ধোঁয়া বের হতে দেখা গেছে, সিনহুয়ার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিস্ফোরণের কারণ জানা যায়নি।

২০১৫ সালে প্রতিষ্ঠিত জিয়াপেং বায়োটেকনোলজি পশুখাদ্য, কয়লাজাতীয় পণ্য ও নির্মাণ উপকরণ নিয়ে গবেষণা করে বলে তাদের নিবন্ধন সংক্রান্ত নথিতে দেখা যাচ্ছে।

কোম্পানিটির কোনো ওয়েবসাইট নেই; রয়টার্স তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগও করতে পারেনি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading