খারাপ লোকেরা রাষ্ট্রটা নষ্ট করে ফেলেছে: মির্জা ফখরুল

খারাপ লোকেরা রাষ্ট্রটা নষ্ট করে ফেলেছে: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭:৫০

সংস্কার চাইলে হ্যাঁ ভোটে সিল দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে পথসভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই রাষ্ট্রটা খারাপ লোকেরা নষ্ট করে ফেলেছে। রাষ্ট্রটি ঠিক করার জন্য পরবর্তীতে সরকার গঠন করে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ-না ভোটের মাধ্যমে এটাই প্রমাণিত হবে কারা দেশের সংস্কার চায়, কারা চায় না। যদিও এখনও গণভোট সম্পর্কে অনেকেই বোঝেন না। তবে সংস্কার চাইলে হ্যাঁ ভোটে সিল দিতে হবে।’

মহাসচিব বলেন, ‘আপনাদের ভোটের মাধ্যমে আমি ঠাকুরগাঁওয়ের জন্য কিছু কাজ করতে চাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা নির্বাচিত হলে প্রথমেই ৫০ লাখ মায়ের ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড করে দেওয়া হবে, যার মাধ্যমে তারা ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি পাবে।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচিত হলে কৃষকদের কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মাফ করে দেওয়া হবে এবং বিভিন্ন এনজিওতে মায়েদের যে ঋণ রয়েছে, তাদের সেই ঋণ মাফ করে দেওয়া হবে। দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে।’

হিন্দু সনাতনীদের উদ্দেশে তিনি বলেন, ‘সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই এই দেশের নাগরিক। আপনারা নিজেদের অধিকার নিয়ে নিজেরা দাঁড়ান। বিএনপি আপনাদের পাশে অতীতেও ছিল আগামীতেও থাকবে।’

এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading