রমজানে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
উত্তরদক্ষিণ। রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:১০
আসন্ন রমজান মাসে সরকারি প্রতিষ্ঠানে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
রবিবার (৮ ফেব্রুয়ারি) ‘হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজানে অফিসসূচি নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়- রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব আইন/বিধি অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ইউডি/এআর

