বাংলাদেশ ও আমেরিকার মধ্যে পাল্টা শুল্ক চুক্তি সই

বাংলাদেশ ও আমেরিকার মধ্যে পাল্টা শুল্ক চুক্তি সই

উত্তরদক্ষিণ। সোমবার (০৯ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:২০

আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) আমেরিকার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সময় রাতে এ চুক্তি সই হয়েছে। বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা ও আমেরিকার পক্ষে জেমিসন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হন। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকীও এসময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বাণিজ্য মন্ত্রনালয় জানায়, এগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড চুক্তিতে বাংলাদেশের জন্য ১ শতাংশ শুল্ক কমিয়েছে আমেরিকা। তবে আমেরিকা থেকে তুলা ও কৃত্রিম তন্তু আমদানি করে সেই কাঁচামাল দিয়ে তৈরি পোশাক দেশটির বাজারে শুন্য শুল্কে রফতানি করতে পারবে বাংলাদেশ।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading