নির্বাচনের আগমুহূর্তে বড় দুঃসংবাদ দিল টিআইবি

নির্বাচনের আগমুহূর্তে বড় দুঃসংবাদ দিল টিআইবি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:০০

বিশ্বজুড়ে দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) বাংলাদেশের অবস্থানে বড় কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। উল্টো গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১৩তম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বার্লিনভিত্তিক সংস্থা টিআই-এর প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৮২টি দেশের মধ্যে ১০০ স্কোরের বিপরীতে বাংলাদেশের অর্জিত স্কোর মাত্র ২৪।

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় (নিচ থেকে) বাংলাদেশ এখন ১৩তম স্থানে অবস্থান করছে, যা গত বছর ছিল ১৪তম। অর্থাৎ, দুর্নীতিগ্রস্ত হিসেবে বাংলাদেশের অবস্থান আরও এক ধাপ অবনতি হয়েছে। তবে বেশি থেকে কম দুর্নীতিগ্রস্ত (উচ্চক্রম) দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ১৫০তম।টিআইবি মনে করছে, এ বছর বাংলাদেশের এক পয়েন্ট স্কোর বৃদ্ধির পেছনে জুলাই অভ্যুত্থানের ফলশ্রুতিতে সূচিত গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসন অর্জনে অব্যবহিত ইতিবাচক সম্ভাবনার প্রভাব কাজ করেছে।

তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার পরবর্তী বাস্তবতার প্রতিফলন- সংশ্লিষ্ট তথ্যসূত্রের মেয়াদভুক্ত ছিল না।তাই রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ায় আদতে বাংলাদেশের স্কোর ও অবস্থানের খুব একটা ইতিবাচক পরিবর্তন হয়নি বলে মনে করে টিআইবি।

বিশ্বের ৮০ ভাগ মানুষ বেশি দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করে। বৈশ্বিকভাবে দুর্নীতির ব্যাপকতা বাড়ছে। যেসব দেশ গণতন্ত্রের কথা বলে তাদের দেশেও দুর্নীতি ঊর্ধ্বমুখী।প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ উচ্চ মাত্রার দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করছে।

বৈশ্বিকভাবে দুর্নীতির হার বাড়ছে এবং তথাকথিত গণতান্ত্রিক দেশগুলোতেও দুর্নীতির ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এবার কোনো দেশই ১০০-তে ১০০ স্কোর করতে সক্ষম হয়নি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading