জামায়াত আমিরের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

উত্তরদক্ষিণ। বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:৫৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীন থেকে আসা নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধিদল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। চার সদস্যবিশিষ্ট এই চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশিষ্ট কূটনীতিক মিস্টার চেন ওয়েই।

তারা আগামীকাল (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশের সঙ্গে চীনের কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় এই পর্যবেক্ষক দল সফরে এসেছেন বলে জানা গেছে।

অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে চীনা প্রতিনিধিদল আশা প্রকাশ করে, বাংলাদেশ সরকার ও জনগণ ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। এ সময় ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ ও আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading