ঢাকা ক্যান্টনমেন্টে ভোট কেন্দ্রে উত্তেজনা

ঢাকা ক্যান্টনমেন্টে ভোট কেন্দ্রে উত্তেজনা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:২৫

ঢাকা-১৭ আসনের ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে দেখা দিয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের আশপাশে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এমন পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

অভিযোগ জানিয়ে মফিজুল ইসলাম নামের এক এজেন্ট বলেন, সকাল থেকেই এই কেন্দ্রে পরিকল্পিতভাবে প্রভাব সৃষ্টি করেছে একটি পক্ষ। কেন্দ্রের ভেতরে বিএনপির চারজন এজেন্ট ছিলেন। কিন্তু এ নিয়ে কোনো ব্যবস্থা নেননি দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা। পরে বিষয়টি জানানো হলে বের করে দেওয়া হয়। বিষয়টি পুলিশ ও সেনাবাহিনীকে জানানোর পর তারা পরিস্থিতি স্বাভাবিক করেন।

এরপরও ১০০ গজের ভেতরে বিএনপির বুথ রয়েছে। তারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলেও অভিযোগ এই এজেন্টের।

এ বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, এমন কোনো কিছু ঘটেনি। কেউ যদি এ ধরনের অভিযোগ করে থাকেন, তাহলে ভুল দিয়েছেন। এখানে আইনের বাইরে কোনো কাজ হচ্ছে না। আমি মনিটরিং করছি। ভোটের পরিস্থিতি অনেক ভালো।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading