মামুনুল হকের অভিযোগ: কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে

মামুনুল হকের অভিযোগ: কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:১০

কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৩ আসনের ১১ দল সমর্থিত রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পৌনে ৩টার দিকে কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, কিছু কেন্দ্রের ভেতরে অব্যবস্থাপনা আছে। কিছু জায়গায় কেন্দ্রের বাইরে আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।

সুনির্দিষ্টভাবে কোথায় ভয়ভীতি দেখানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, রায়ের বাজারে ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজেশ খানের নেতৃত্বে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ইউসেফ স্কুল কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ৩৪ নং ওয়ার্ডের প্রায় সব কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়াও আগারগাঁও-তালতলা এলাকায়ও কিছু কেন্দ্রে ঝামেলা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading