কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী আজ
উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:০৫
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ এর মৃত্যুবার্ষিকী আজ (১৫ ফেব্রুয়ারি)। কবির স্মরণে বিকেল ৪টায় বাংলা একাডেমীর আল মাহমুদ কর্নারে স্মরণানুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় ছিলেন আল মাহমুদ। তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিক, চেতনা ও বাকভঙ্গিতে সমৃদ্ধ করেছেন। ১৯৫০-এর দশকে যে কয়েকজন লেখক বাংলা ভাষা আন্দোলন, জাতীয়তাবাদ, রাজনীতি, অর্থনৈতিক নিপীড়ন এবং পশ্চিম পাকিস্তানি সরকার বিরোধী আন্দোলন নিয়ে লিখেছেন তাদের মধ্যে কবি আল মাহমুদ একজন। ২০১৯ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমান।
স্মরণানুষ্ঠানে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কবির ভক্ত-অনুরাগীরা অংশ নেবেন।
ইউডি/রেজা

