ডা. শফিকুর রহমানের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
উত্তরদক্ষিণ। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ১৯:৪০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসুন্ধারা আবাসিক এলাকায় আমিরে জামায়াতের বাসভবনের আসেন তারেক রহমান। অনেকটা সময় নিয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিএনপি চেয়ারম্যান যাবেন ১১ দলীয় জোটের অন্যতম আরেক নেতা নাহিদ ইসলাদের বাসায়।
মঙ্গলবার শপথ পড়ানো হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের। সরকার গঠনের আগে বিরোধী দলের নেতাদের সঙ্গে তারেক রহমান এই বৈঠক আগামীর রাজনীতির ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
ইউডি/এবি

