টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

টাঙ্গাইলে প্রাইভেটকারের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

উত্তরদক্ষিণ। রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:৫৫

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় যাত্রীবাহী ভ্যানের চালক আমির আলী (৪০) ও যাত্রী শরিফ (৪১) নিহতের খবর পাওয়া গেছে। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলা গোহালিয়াবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে ভ্যানচালক আমির আলী ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে শরিফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় ওই ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। পরে অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

যমুনা সেতু পূর্বপার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading