নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:১৭

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে এসেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছান তিনি। ঢাকার নেপাল দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

এর আগে একই দিন সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি)। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ পড়াবেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading