আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ নেই: রুমিন ফারহানা

আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ নেই: রুমিন ফারহানা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:০০

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

সংসদে এবার আওয়ামী লীগ নেই, এটাকে কীভাবে দেখেন– সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, “এবার দেশের ৩০ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন (প্রতিনিধিত্ব) থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে।”

এসময় তিনি আরো উল্লেখ করেন, রাজনৈতিক সমীকরণের পরিবর্তনে সংসদের চিত্র বদলে গেছে। তিনি বলেন, “আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই।”

উল্লেখ্য, রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ তিনি কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading