প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন বিএনপির ১০ নেতা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২১:২৫
নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি এখন দেশের ১১তম প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৩ মিনিটে তিনি শপথ গ্রহণ করেন।
তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রুলস অব বিজনেস, ১৯৯৬–এর রুল ৩(বি)-এ প্রদত্ত ক্ষমতাবলে পাঁচজনকে মন্ত্রীর পদমর্যাদায় এবং পাঁচজনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন— বিএনপি নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (এমপি), নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল অবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন—হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. আহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ।
প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ নিয়োগসংক্রান্ত আদেশ জারি করেছেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসলে জয়লাভ করে মঙ্গলবার বিকেলে সরকার গঠন করেছে বিএনপি।
৫০ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।এর মাধ্যমে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করলো বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ইউডি/এআর

