বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ইন্ডিয়া সফরের আমন্ত্রণ জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে ইন্ডিয়া সফরের আমন্ত্রণ জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২১:৩০

বাংলাদেশ ও ইন্ডিয়ার জনগণের কল্যাণে জনমুখী সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে একযোগে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে ইন্ডিয়া।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ইন্ডিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি বলেন, ‘নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরবর্তী এক সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান ইন্ডিয়া এবং দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।’

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে  ঢাকায় সাক্ষাৎ করেছেন ইন্ডিয়ার লোকসভার স্পিকার ওম বিড়লা। এ সময় তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর হাতে ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো একটি ব্যক্তিগত অভিনন্দন পত্র তুলে দেন এবং ইন্ডিয়া সফরের আমন্ত্রণ জানান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading