আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের চিঠি: বাংলাদেশকে প্রতিরক্ষা চুক্তির আহ্বান
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৫৫
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা চিঠি পাঠিয়ে প্রতিরক্ষা চুক্তির তাগাদা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
চিঠিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প তার “ঐতিহাসিক নির্বাচনী জয়”-এর জন্য অভিনন্দন জানিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে ‘Reciprocal Trade Agreement’ বাস্তবায়ন, ইন্দো-প্যাসিফিক কৌশলে সহযোগিতা এবং প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য উচ্চমানের মার্কিন সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার দেওয়ার প্রসঙ্গটি উল্লেখযোগ্য।
প্রতিরক্ষা প্রসঙ্গে ট্রাম্প চিঠিতে লেখেন: “I also hope you will take decisive action to complete the routine defense agreements that would finally give your military access to high-end, American-made equipment -the best in the world!”
এর বাংলা অর্থ দাঁড়ায়: “আমি আরও আশা করি, আপনি দ্রুত পদক্ষেপ নিয়ে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করবেন, যাতে আপনার সামরিক বাহিনী শেষ পর্যন্ত উচ্চমানের, আমেরিকান তৈরি সামরিক সরঞ্জাম বাংলাদেশে প্রবেশাধিকার পায় যা বিশ্বের সেরা।”
বাণিজ্য ও প্রতিরক্ষা, এই দুই খাতকে সামনে রেখে ওয়াশিংটন-ঢাকা সম্পর্ক নতুন মাত্রায় নেওয়ার ইঙ্গিত স্পষ্ট। একই সঙ্গে আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি প্রেসিডেন্টের পূর্ণ আস্থার উল্লেখ ভবিষ্যৎ কূটনৈতিক সমন্বয়ের বার্তাও বহন করে।
ইউডি/রেজা

