বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল বন্দরে দুই দিন আমদানি-রফতানি বন্ধ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:৫০

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাপ্তাহিক ছুটিতে দুই দিন বন্ধের কবলে পড়েছে বেনাপোল বন্দরের সাথে ভারতের আমদানি রফতানি বাণিজ্য। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার ২১শে ফেব্রুয়ারি সরকারি ছুটির কারণে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রোববার থেকে যথারীতি পণ্য খালাস ও আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

জানা যায়, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সাথে আমদানি, রফতানি পণ্যের প্রায় ৮০ শতাংশই এ বন্দর দিয়ে হয়ে থাকে। একদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস খাত ও পাইকারি বাজারে এর প্রভাব পড়ে। বর্তমানে দুই দেশের বন্দরে শত শত ট্রাক পণ্য নিয়ে অবস্থান করছে। বন্দরের কার্যক্রম শুরু হলে এসব পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করবে ও পণ্য চালান খালাস করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading