শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:২০

যতো চ্যালেঞ্জ আছে সবকিছু সামলে নিয়ে শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা থাকবে। নকল দূরীকরণের ন্যায় মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এহছানুল হক মিলন বলেন, কচুয়া উপজেলা মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভটিজিংমুক্ত করা হবে। যেভাবে কচুয়া থেকে নকলমুক্ত এর যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবে যাত্রা শুরু হবে। দুর্নীতিমুক্ত এর যাত্রাও কচুয়া থেকে শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব বাস্তবায়ন করা হবে।

শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আজ তিনি নিজ এলাকা চাঁদপুরের কচুয়ায় আসেন।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মো. রবিউল হাসানসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading