জামায়াত আমিরের নেতৃত্বে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন ১১ দলীয় নেতারা
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২০:২০
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে জামায়াত আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানাবেন ১১ দলীয় নেতারা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একুশে ফেব্রুয়ারি সকালে ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন।
১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা তার সঙ্গে অংশগ্রহণ করবেন। ডা. শফিকুর রহমান এ সময় ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
ইউডি/এআর

