‘গ্রে’স অ্যানাটমি’ খ্যাত অভিনেতা এরিক ডেন মারা গেছেন

‘গ্রে’স অ্যানাটমি’ খ্যাত অভিনেতা এরিক ডেন মারা গেছেন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২০:০০

বিরল রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে হলিউডের জনপ্রিয় অভিনেতা এরিক ডেন। দীর্ঘদিন ধরে তিনি এএলএস (অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস) নামের একটি স্নায়বিক জটিল রোগে ভুগছিলেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এরিক ডেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

সংবাদমাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার প্রতিনিধি মেলিসা ব্যাংক। এক বিবৃতির মাধ্যমে জানানো হয় এরিক ডেন আর বেঁচে নেই। আরও জানানো হয় শেষ সময়টুকু নায়ক তার পরিবার ও বন্ধুদের সান্নিধ্যেই কাটিয়েছেন।

গত বছর নিজের বিরল রোগের কথা প্রথম জানান এরিক ডেন। এ রোগের কারণে ডান হাতের কর্মক্ষমতা হারান অভিনেতা। মৃত্যুর মাত্র তিন সপ্তাহ আগে অসুস্থতা বেড়ে গেলে নিজেকে গুটিয়ে নেন। একটি সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে সরে দাঁড়ান।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading