ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলো মার্কিন সুপ্রিম কোর্ট

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলো মার্কিন সুপ্রিম কোর্ট

উত্তরদক্ষিণ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ২০২৬, আপডেট ২৩:৪০

আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্ক বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেয়া রায়ে আদালত বলেছে, জাতীয় জরুরি অবস্থার জন্য তৈরি একটি আইনের আওতায় ট্রাম্প যেভাবে ব্যাপক হারে আমদানি পণ্যে শুল্ক বসিয়েছিলেন, তা আইনসঙ্গত নয়।

সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতা প্রয়োগের অন্যতম বিতর্কিত পদক্ষেপটি বাতিল হয়ে গেল। সুপ্রিম কোর্টের এই রায় আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেয়। রায়ে বলা হয়েছে, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) প্রেসিডেন্টকে এমন কোনো ক্ষমতা দেয় না, যার মাধ্যমে তিনি এককভাবে শুল্ক আরোপ করতে পারেন।

বিচারপতি রবার্টস তার পর্যবেক্ষণে বলেছেন, প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের পক্ষ থেকে সুনির্দিষ্ট অনুমোদনের প্রমাণ দিতে হবে, যা তিনি পারেননি।

গত বছর দ্বিতীয় মেয়াদ শুরু করার পর থেকেই শুল্ককে অর্থনৈতিক ও পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করেন ট্রাম্প। বিভিন্ন দেশের পণ্যে অতিরিক্ত কর আরোপের মাধ্যমে তিনি বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের চাপ সৃষ্টি করেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading