উসকানিমূলক ঘটনা পাশ কাটিয়ে চললে বিএনপির ভালো হবে না: রুমিন ফারহানা

উসকানিমূলক ঘটনা পাশ কাটিয়ে চললে বিএনপির ভালো হবে না: রুমিন ফারহানা

উত্তরদক্ষিণ। শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:২০

বিএনপি যদি উসকানিমূলক ঘটনাগুলোকে পাশ কাটিয়ে চলে, তাহলে দলটির জন্য তা ভালো হবে না বলে কড়া বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও সাবেক বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে আশুগঞ্জ উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি যদি তাদের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের প্রশ্রয় দেয়, তাহলে সারা দেশে বিভিন্ন আসনে এমন আচরণ হওয়া শুরু হবে। এটা খুবই পরিষ্কার বার্তা।’

গতকালের ঘটনার ইঙ্গিত দিয়ে তিনি আরও বলেন, ‘গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর বিএনপির থেকে এখন পর্যন্ত আমাকে কেউ ফোন দেয়নি।’

তবে গতকালের ওই ঘটনায় সরাইল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং দোষীদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি।

আশুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া ও আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading