জেলের জালে ধরা পড়ল ২৭ কেজির বাঘাইড়

জেলের জালে ধরা পড়ল ২৭ কেজির বাঘাইড়

উত্তরদক্ষিণ। শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৮:২০

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের কাচকোল এলাকায় জেলের জালে ২৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মাছটি উপজেলার থানাহাট বাজারে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়। 

জানা গেছে, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাচকোল বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলের জালে মাছটি ধরা পড়ে। সেখানে উন্মুক্ত ডাকে তা কিনে নেন বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমান। পরে বিকালে উপজেলার পাম্পমোড় এলাকায় সাজু মিয়া মাছটি কেটে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩৭ হাজার ৮০০ টাকায় খুচরা বিক্রি করেন। 

ব্যবসায়ী সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। বাজারে এ মাছের চাহিদাও রয়েছে।

উপজেলা মৎস্য অফিসার মো. বদরুজ্জামান জানান, এ সময়ে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় বড় বড় মাছ ধরা পড়ছে। এরকম মাছ ধরা পড়লে জেলে ও ব্যবসায়ী উভয়ই খুশি হয়। মৎস্য বিভাগের পক্ষ থেকে এলাকায় এ ধরনের মাছের জন্য অভয়াশ্রম গড়ে তুলে তাদের রক্ষা করতে চেষ্টা করা হচ্ছে। যেন তারা নদীতে বংশ বিস্তার করতে পারে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading