করাচিতে বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিশোরের মৃত্যু, দগ্ধ ৫

করাচিতে বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিশোরের মৃত্যু, দগ্ধ ৫

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:০৬

পাকিস্তানের করাচিতে একটি আবাসিক বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে। এতে ১৫ থেকে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত এবং এক নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। রবার (২২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে বুরহান নামে শনাক্ত কিশোরের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) তাহা সেলিম এক সংবাদ সম্মেলনে বলেন, এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ এবং উদ্ধারকারী কর্মকর্তাদের মতে, দশম তলার একটি ফ্ল্যাটের ভেতরে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণে নবম তলার একটি ফ্ল্যাটের ছাদ ক্ষতিগ্রস্ত হয় এবং ভবনের লিফটও ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ এবং উদ্ধারকারী কর্মকর্তাদের মতে, ১০ম তলার একটি ফ্ল্যাটের ভেতরে প্রথম বিস্ফোরণটি ঘটে। এছাড়া বিস্ফোরণে নবম তলাও ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, উদ্ধারকারী কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে সমস্ত বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং জরুরি কার্যক্রমের জন্য কমপ্লেক্সটি খালি করা হয়েছে।

জানা গেছে, চারটি দমকলের গাড়ি, একটি জলবাহী যন্ত্র এবং দুটি স্নোরকেলের সাহায্যে আগুন নেভানো হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

প্রধান দমকল কর্মকর্তা জানান, অভিযান অব্যাহত থাকা অবস্থায় ভবন থেকে তিনজনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে একজন শিশু এবং একজন নারী রয়েছেন।

প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে বিস্ফোরণ ঘটেছে। যে ফ্ল্যাটে বিস্ফোরণটি ঘটেছে সেখানে গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। তবে প্রকৃত কারণ নির্ধারণে কাজ চলছে বলেও জানানো হয়।

সূত্র: জিও নিউজ

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading