ড. মুহাম্মদ ইউনূস ১৮ মাস পর পুরোনো ঠিকানায়

ড. মুহাম্মদ ইউনূস ১৮ মাস পর পুরোনো ঠিকানায়

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:২৫

পুরোনো ঠিকানায় ফিরেছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তিনি ছিলেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে পুরোনো দায়িত্ব ও কর্মস্থলে ফিরেছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে জানানো হয়, মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে সকালে পৌঁছালে তাকে বরণ করে নেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠন ও ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারা। পরে ড. ইউনূস তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এই অর্থনীতিবিদ চলতি মাসের শেষ নাগাদ সরকারি বাসভবন যমুনা থেকে ঢাকার গুলশানে তার নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading