খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রি, জরিমানা

খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রি, জরিমানা

উত্তরদক্ষিণ। রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৮:৩৫

মানিকগঞ্জের বাজারে খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রির অপরাধে কার্তিক চন্দ্র নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল।

এ সময় কার্তিক চন্দ্রের দোকানে খেজুরে সরিষার তেল মিশিয়ে বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে রাখতে শাকসবজি, মাছ-মাংসের দোকানেও তদারকি করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, রোজায় নিত্যপণ্যসহ ফলমূল, তরিতরকারি, মাছ-মাংসের বাজারে দাম স্থিতিশীল রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading