সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
উত্তরদক্ষিণ। রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ২০:২০
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে তিনি আর্টডকের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।অন্যদিকে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পাচ্ছেন কায়সার রশিদ চৌধুরী।
বর্তমানে তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাসদর দপ্তরে কর্মরত আছেন।এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগ-এর নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।
এর আগে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন।বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়-এ বদলি করা হয়েছে।
ইউডি/এআর

