সোমবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সোমবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

উত্তরদক্ষিণ। সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৯:২০

জরুরি গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আজ সোমবার ঢাকার কিছু এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো ঢাকার শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি এবং পশ্চিম যাত্রাবাড়ী এলাকা।

রবিবার তিতাস গ্যাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব এলাকায় সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত গ্যাস পাবেন না গ্রাহকেরা।

এতে বলা হয়, ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত গ্যাস পাইপলাইনের সংস্কার করছে দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। এরই অংশ হিসেবে শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি, পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় গ্যাসের স্বল্প চাপ সমস্যা সমাধানের জন্য পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ সময় ওই এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

গ্রাহকদের এই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

ইউডি/কেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading