৪৫তম বিসিএস: মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমা দেওয়ার নির্দেশ

৪৫তম বিসিএস: মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্তদের সনদ জমা দেওয়ার নির্দেশ

উত্তরদক্ষিণ। সোমবর, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:২০

৪৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদ জমা দেয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।এতে বলা হয়, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে সাময়িকভাবে (প্রোভিশনালি) প্রকাশিত ফলাফলে যে সকল প্রার্থী মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সে সকল প্রার্থীকে মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের জন্য ছক পূরণ করে সংশ্লিষ্ট সনদ বা রেকর্ডপত্রসহ আগামী ২ মার্চের মধ্যে আবশ্যিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখায় ডাকযোগে বা সরাসরি পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

গত বছরের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় ১ হাজার ৮০৭ জন সাময়িকভাবে উত্তীর্ণ হন। এসব প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading