মেক্সিকোয় সহিংসতায় আটকা পড়েছেন পর্যটকরা

মেক্সিকোয় সহিংসতায় আটকা পড়েছেন পর্যটকরা

উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৬:২০

মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর মাদক সম্রাট এল মেনচো নিহত হওয়ার পর দেশটির বিভিন্ন পর্যটন শহরে নেমে এসেছে আতঙ্ক। সমুদ্র সৈকতের জনপ্রিয় শহর পুয়ের্তো ভাল্লার্তায় স্ত্রী নিয়ে আটকা পড়েছেন মার্কিন নাগরিক ইউজিন মার্চেঙ্কো।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে একসময়ের স্বপ্নের ছুটির জায়গাটি মুহূর্তের মধ্যে বদলে গেছে।

মার্চেঙ্কো পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, আমরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি, রাস্তায় অস্বাভাবিক কিছু ঘটছে। প্রথমে কিছু বুঝতে পারিনি। এরপর দূর থেকে গুলির শব্দ আসতে শুরু করে। বোঝাই যাচ্ছিল, এটা সাধারণ কিছু না।

তিনি আরও বলেন, টিভি খুলে দেখলাম, পুরো শহর যেন থমকে গেছে। সেনাবাহিনীর হেলিকপ্টার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে। একেবারে যুদ্ধক্ষেত্রের মতো লাগছিল।

তিনি জানান, পুয়ের্তো ভাল্লার্তায় তারা আটকা পড়েছেন এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।তারা যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলের কর্তৃপক্ষ সবাইকে ভেতরে থাকার নির্দেশ দিয়েছে।

মার্চেঙ্কো জানান, হোটেলের পুল বা বারান্দায় যেতে মানা করে দেওয়া হয়েছে। আমরা ঘরের মধ্যেই আছি। খাবার দরজায় এসে দেওয়া হচ্ছে।মার্চেঙ্কো দম্পতির মতো বহু পর্যটককে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গুয়াদালাজারার বিমানবন্দরে আতঙ্কিত অবস্থায় দেখা গেছে অসংখ্য ভ্রমণকারীকে। মেক্সিকোর সামরিক বাহিনীর হেলিকপ্টার পুয়ের্তো ভাল্লার্তার ওপর দিয়ে টহল দিতে দেখা গেছে।

মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর মাদক পাচারকারী হিসেবে পরিচিত এল মেনচোর মৃত্যুর পর থেকেই দেশটির বিভিন্ন স্থানে সহিংসতা ও সংঘর্ষ শুরু হয়। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রী ওমর গার্সিয়া হারফুচ এক সংবাদ সম্মেলনে বলেছেন, কার্টেল সদস্যদের পাল্টা হামলায় এখন পর্যন্ত ন্যাশনাল গার্ডের ২৫ সদস্য এবং একজন নিরাপত্তা রক্ষীসহ মোট ২৬ জন নিহত হয়েছেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading