পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, নিহত ৭

পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, নিহত ৭

উত্তরদক্ষিণ। মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১:০০

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাত জেলায় একটি পুলিশ ভ্যানে ‘সন্ত্রাসী হামলায়’ অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনই পুলিশ সদস্য। মঙ্গলবারের (২৪ ফেব্রুয়ারি) এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ জানায়, শাকারদারা রোডের দুর্গম এলাকায় সন্ত্রাসীরা একটি পুলিশ মোবাইল ভ্যানকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) আসাদ মেহমুদসহ তিন পুলিশ সদস্য নিহত হন।

হামলার সময় ভ্যানটির পাশ দিয়ে যাওয়া দুই বেসামরিক ব্যক্তি আহত হন।

পরে আহত তিন পুলিশ সদস্য ও এক বেসামরিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায় বলে জানায় পুলিশ। গুলিতে আহত তিন পুলিশ সদস্য ও আরেক বেসামরিক ব্যক্তি এখনও চিকিৎসাধীন।

এছাড়াও, হামলার পর ‘সন্ত্রাসীরা’ পুলিশ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় বলেও জানানো হয়েছে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading