প্রতিশ্রুতি রক্ষার ম্যাচে মেসির গোলে মায়ামির জয়

প্রতিশ্রুতি রক্ষার ম্যাচে মেসির গোলে মায়ামির জয়

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৫:০০

নতুন মৌসুমের আগে প্রীতি সফরে পুয়ের্তো রিকোতে ইন্টার মিলানের ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু লিওনেল মেসির ইনজুরির কারণে ইন্দেপেন্দিয়েন্তে দেল ভাল্লের বিপক্ষে সেই ম্যাচটি মাঠে গড়ায়নি। আর্জেন্টিনা অধিনায়ক কথা দিয়েছিলেন, সময়সুযোগ বুঝে তারা ম্যাচটি খেলবেন। গতকাল (বৃহস্পতিবার) পুয়ের্তো রিকোতে সেই ম্যাচে লড়াই করে জিতল এমএলএস চ্যাম্পিয়নরা।

ইন্দেপেন্দিয়েন্তেকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি। সান্তিয়াগো মোরালেস ও মেসি গোল করেছেন। এই জয়ে শেষ হলো তাদের প্রাক মৌসুমের সফর। অবশ্য ইতোমধ্যে এমএলএস-এর নতুন মৌসুমের একটি ম্যাচ খেলে ফেলেছে তারা। এলএএফসির বিপক্ষে ৩-০ গোলে হার দিয়ে শুরু হয়েছে শিরোপা ধরে রাখার মিশন।

গত ১৩ ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু হ্যামস্ট্রিং চোটে পড়েন মেসি। তাকে ছাড়া ম্যাচ বিবর্ণ হওয়ার আশঙ্কা থেকে ইভেন্ট প্রমোটার ও পুয়ের্তো রিকো সরকারের সঙ্গে আলোচনা করে পরে ম্যাচটি খেলার প্রতিশ্রুতি দিয়ে স্থগিত করে তারা।

পরে মায়ামি ম্যাচটি ২৬ ফেব্রুয়ারি খেলার সূচি চূড়ান্ত করে। যদিও ৭২ ঘণ্টা পরই রাজ্য প্রতিদ্বন্দ্বী অরল্যান্ডো সিটি এসসির সঙ্গে তাদের খেলা রয়েছে। তারপরও হেড কোচ হাভিয়ের মাসচেরানো ইন্দেপেন্দিয়েন্তের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামান। মূলত মাঠে কম সময় পাওয়া খেলোয়াড়দের সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত নেন তিনি। এলএএফসির বিপক্ষে সুযোগ না পাওয়া লুইস সুয়ারেজ, রোক্কো রিওস নোভো, মোরালেস ও ফাকুন্দো মুরাকে মাঠে নামান।

মেসি মাঠে নামেন হাফ টাইমের পর। রদ্রিগো ডি পল ও তেলাস্কো সেগোভিয়াকেও বিরতির পর দেখা গেছে। নতুন খেলোয়াড় জার্মান বার্তেরামে কিছু সময় পান।

মেসি পেনাল্টি থেকে গোল করেন। যতবার বলে পা লাগিয়েছেন, গ্যালারি থেকে তার নামে গগণবিদারী অভিবাদন এসেছে। ম্যাচ যখন প্রায় শেষের দিকে, তখন কিছু ভক্ত মাঠে ঢুকে পড়েন। দুজন তো সফল। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীর সঙ্গে তারা ম্যাচ শেষ হওয়ার আগে সেলফি তুলেছেন। এই সময় একটু বিব্রত হয়েছেন এলএমটেন। পেছন থেকে এক ভক্ত তাকে জড়িয়ে ধরেছিলেন। সেই হানা দেওয়া সমর্থককে টানতে গিয়ে নিরাপত্তারক্ষী মেসিকেও ফেলে দেন। বিরক্তি নিয়ে উঠে দাঁড়ান আটবারের ব্যালন ডি’অর জয়ী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading