‘সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার’
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৯:০০
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমান সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, সে লক্ষ্যেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, দেশের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল এবং উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।মন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখাই সরকারের প্রধান লক্ষ্য।
পুলিশের হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি গভীর মনোযোগ দিয়ে দেখা হচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ইউডি/এআর

