বিয়েতে ভয় কেন শ্রীমার?

বিয়েতে ভয় কেন শ্রীমার?

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ০৮:২০

ইন্ডিয়ার বাংলা সিনেমা ও টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ শ্রীমা ভট্টাচার্য। কাজের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের কারণে একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন এই অভিনেত্রী। এবার শ্রীমা জানালেন—বিয়ে করতে ভয় পান তিনি।

কয়েক দিন আগে ইন্ডিয়ার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শ্রীমা। এ আলাপচারিতায় তিনি বলেন, “নিজের শরীরচর্চায় একটু বেশি মন দিতে চাই। রোগপ্রতিরোধ ক্ষমতাও কমে গিয়েছিল। তাই এই বছর নিজের শরীরের দিকে বেশি নজর দিতে চাই। এ ছাড়া আমার সিনেমাও মুক্তি পাচ্ছে। ফলে এ নিয়েও উত্তেজনা তুঙ্গে।”

বিয়ের মৌসুম এখনো শেষ হয়নি। গত কয়েক মাসে টলিউডের অনেক তারকাই বিয়ে করেছেন। এ বিষয়ে শ্রীমার কী পরিকল্পনা? এ প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, “আমি হ্যাপিলি সিঙ্গল। আমি আসলে বিয়ে ব্যাপারটিকে একটু ভয়ই পাই। চারিদিকে এত নেতিবাচক খবর শোনা যায়। এখনই এই বিষয় নিয়ে কোনো কিছু ভাবতে চাই না।”

বিয়ে নিয়ে অনীহার কারণ ব্যাখ্যা করে শ্রীমা বলেন, “এখন নিজের মতো ঘুরতে যাই। গঙ্গার ঘাটে একটু বেরিয়ে এলাম। কোথাও কোনো বাধা নেই। সেই সঙ্গে কাজও করছি। এই স্বাধীনতা খুব উপভোগ করছি।”

শ্রীমা নিজের মধ্যে বেশ কিছু পরিবর্তন আনতে চান। ব্যক্তিগত জীবনে তিনি খুবই আবেগপ্রবণ। এই আবেগ নিয়ন্ত্রণে আনতে চান বলেও জানান এই অভিনেত্রী।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading