ইরানে হামলা চালাল ইসরায়েল

ইরানে হামলা চালাল ইসরায়েল

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৩:০৫

ইরানের ওপর নতুন হামলা একটি হামলা চালিয়েছে ইসরায়েলে। তেল আবিব তাদের এই হামলাকে ‘প্রতিরোধমূলক’ হামলা হিসেবে অভিহিত করেছে। খবর বিবিসির।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ ঘোষণা দেন। তিনি পুরো ইসরায়েলজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের ওপর সম্ভাব্য হুমকি দূর করতেই বৃহস্পতিবার সকালে ইরানে একটি প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে।

ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা ইরানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পেয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading