নরসিংদীর ধর্ষণ মামলায় জড়িতদের আশ্রয় দিলে শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

নরসিংদীর ধর্ষণ মামলায় জড়িতদের আশ্রয় দিলে শেকড় উপড়ে ফেলা হবে: আইনমন্ত্রী

উত্তরদক্ষিণ। শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৪:২০

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যারা জড়িত তাদের যদি কেউ আশ্রয় দেয়, শেকড় উপড়ে ফেলা হবে।’

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।এ সময় মো. আসাদুজ্জামান বলেন, ‘কোনও সরকারি দফতরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের শুধু চাকরিই যাবে না, তার বিরুদ্ধে মামলাও হবে।’

তিনি বলেন, ‘সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করবে। মামলার জট আমাদের দেশে একটা প্রকট সমস্যা। সেটাকে নিরসন করতে যা যা করতে হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।

‘আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অবস্থায় যতটুকু তৎপর ছিলাম, এখন তার চেয়েও বেশি তৎপর দেখতে পাবেন।’

আইনমন্ত্রী বলেন, ‘আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা সাংবিধানিকভাবে ১৩৩ অধ্যাদেশের প্রতিটিই পেশ করা হবে।’

এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading