ইরান থেকে ছোড়া ৪৫টি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে বাহরাইন

ইরান থেকে ছোড়া ৪৫টি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে বাহরাইন

উত্তরদক্ষিণ। রবিবার, ০১ মার্চ, ২০২৬, আপডেট ১৫:১০

ইরান থেকে ছোড়া ড্রোন-ক্ষেপণাস্ত্রগুলের মধ্যে ৪৫টি ক্ষেপণাস্ত্র এবং ৯টি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ এবং আমেরিকার অন্যতম মিত্র বাহরাইন।

শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে এসব ক্ষেপণাস্ত্র-ড্রোন আটকানো হয়েছে বলে জানিয়েছে বাহরাইনের জাতীয় যোগাযোগ কেন্দ্র (ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার)। সবগুলোকে অবশ্য আটকানো সম্ভব হয়নি, এয়ার ডিফেন্স সিস্টেমের ফাঁক-ফোকর গলে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে।

এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর, ক্রাউন প্লাজা হোটেল এবং মানামা ও পার্শ্ববর্তী শহর মুহাররাকের তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত বাহরাইনে। পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং ইন্ডিয়া মহাসাগরের কিছু অংশ এ ফ্লিটের দায়িত্বাধীন এলাকার অন্তর্ভুক্ত।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading