ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে : এটিএম আজহার

ইরানে যুদ্ধ বন্ধ না হলে জামায়াত বৃহত্তর কর্মসূচির ডাক দেবে : এটিএম আজহার

উত্তরদক্ষিণ। রবিবার, ০১ মার্চ, ২০২৬, আপডেট ১৬:৫৫

আমেরিকা ও ইসরায়েল ইরানে যুদ্ধ বন্ধ না করলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচির ডাক দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

রবিবার (১ মার্চ) বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর প্রতিবাদে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইরানে যে হামলা হচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি খামেনির আত্মার মাগফেরাত কামনা করছি। এছাড়া এ যুদ্ধে আরো যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

এটিএম আজহারুল বলেন, জাতিসংঘ গঠন করা হয়েছিল বিশ্বশান্তির জন্য। অথচ তারা এখন কয়েকটি দেশের তাঁবেদারি করছে। জাতিসংঘ এভাবে ভূমিকা পালন করতে থাকলে একদিন জনগণই বলবে জাতিসংঘের প্রয়োজন নেই। তাদের যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ওআইসিকেও যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, এ যুদ্ধে শুধু মধ্যপ্রাচ্য নয়, অনেক দেশই ক্ষতিগ্রস্ত হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি তেলের দাম বেড়ে যাবে। সুতরাং জনগণ ও বিশ্বের স্বার্থে দ্রুত এ যুদ্ধ বন্ধ করা উচিত।

প্রধান অতিথি বলেন, এ যুদ্ধ বন্ধ বা হলে জামায়াতে ইসলামী বৃহত্তর কর্মসূচি ডাক দেবে। ইসরায়েলকে বলতে চাই, আপনার কয়েক বছর আগে অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছেন।সে সময় মানুষ আপনাদের পণ্য বর্জন করেছিল। এবারো আপনাদের পণ্য বর্জন করলে আপনাদের ব্যবসা গুটিয়ে যাবে। তাই আপনারা অবিলম্বে ইরানে যুদ্ধ বন্ধ করুন।

সমাবেশে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন, মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading