বরিশালে ভয়াবহ আগুনে পুড়ল ২৩টি ছাগল-গরু

বরিশালে ভয়াবহ আগুনে পুড়ল ২৩টি ছাগল-গরু

উত্তরদক্ষিণ। রবিবার, ০১ মার্চ, ২০২৬, আপডেট ১৭:০০

বরিশালের বাবুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি ছাগল ও ২টি গাভী এবং বসতঘর পুড়ে ছাই হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে দিনমজুর মুজাম্মেল হক মল্লিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

তবে দুর্গম এলাকা ও ভাঙা সড়কের কারণে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই সব আগুনে পুড়ে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিস জানায়, মুজাম্মেল হকের গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরসহ সব গরু-ছাগল পুড়ে যায়।

ভুক্তভোগী মুজাম্মেল হক মল্লিক বলেন, আমার সব শেষ হয়ে গেছে। কষ্ট করে গরু-ছাগল পালতাম। এটাই ছিল আমাদের জীবিকার সম্বল। এখন আমার কিছুই রইল না

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মিজানুর রহমান বলেন, ‘আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ছুটে যাই। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের রাস্তা খারাপ থাকায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সবকিছু ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading