ইফতার রেসিপি: চিজ পটেটো ফ্রিটার্স

ইফতার রেসিপি: চিজ পটেটো ফ্রিটার্স

উত্তরদক্ষিণ। সোমবার, ০ মার্চ, ২০২৬, আপডেট ১৭:৩০

ইফতারে কী খান? প্রশ্নের জবাবে বেশিরভাগই বলবেন- পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ছোলা। বাঙালি বাড়িতে ইফতারের টেবিলে আলুর চপের সরব উপস্থিতি দেখা যায়। কিন্তু রোজ রোজ একই খাবার খেতে কি আর ভালো লাগে। স্বাদে কিছুটা ভিন্নতা আনতে তাই বানিয়ে ফেলতে পারেন চিজ পটেটো ফ্রিটার্স।

উপকরণ

মাঝারি সাইজের আলু- ৩–৪টি (সেদ্ধ করা)
গ্রেট করা চিজ- ১ কাপ (মোজারেলা বা প্রসেসড)
কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
ব্রেডক্রাম্ব- ১/২ কাপ
কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ
ধনেপাতা কুচি- ১ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো- ১/২ চা চামচ
লবণ- স্বাদমতো
তেল- ভাজার জন্য

প্রণালি

প্রথমে সেদ্ধ আলুগুলো ভালোভাবে চটকে নিন, যেন কোনো দানা না থাকে। এবার এতে লবণ, গোলমরিচ গুঁড়ো, কাঁচা মরিচ কুচি ও ধনেপাতা মিশিয়ে নিন।

এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিন। এতে মিশ্রণটির বাঁধন ভালো হবে এবং ভাজার সময় ভেঙে যাবে না।

আলুর মিশ্রণ থেকে ছোট লেচি কেটে হাতে চ্যাপ্টা করে মাঝখানে সামান্য গ্রেট করা চিজ দিন। চারদিক থেকে মুড়ে গোল বা চ্যাপ্টা বলের আকার দিন। সব বলগুলো ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন, এতে বাইরে মচমচে কোটিং হবে।

কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে ফ্রিটার্সগুলো সোনালি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন। খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে বাইরে পুড়ে গেলেও ভেতরের চিজ ঠিকমতো গলবে না। ভাজা হলে টিস্যু পেপারে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

গরম গরম চিজ পটাটো ফ্রিটার্স পরিবেশন করুন টমেটো কেচাপ, চিলি সস বা পুদিনা চাটনির সঙ্গে। চাইলে ওপরে সামান্য চাট মসলাও ছড়িয়ে দিতে পারেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading