মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। সোমবার (০২ মার্চ) ২০২৬, আপডেট ২১:২০

ইরানে আমেরিকা ইসরায়েলের হামলা, পাল্টা হামলার বিষয়ে বাংলাদেশের যে অবস্থান, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের স্বার্থকে প্রাধান্য দিয়েই তা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে সরকারের বিবৃতিতে ইরানে হামলার বিষয়ে নিন্দা না জানানোর প্রেক্ষাপটে ওঠা বিতর্কের মধ্যে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা বলেছেন তিনি।

এ বিষয়ে দুদিন দুটি বিবৃতি দেওয়ার প্রসঙ্গ টেনে এক সাংবাদিকের প্রশ্নে মন্ত্রী বলেন, “বাংলাদেশের অবস্থান হচ্ছে খুব সোজা। প্রথম কথা হচ্ছে, আমরা আমাদের জনগণ যারা, আমাদের নাগরিক যারা ওই অঞ্চলে আছেন, তাদের স্বার্থ রক্ষা এক নম্বর কথা।

“আর আমরা মনে করি না যে, যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক।”

ইরানে হামলা, পাল্টা হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ‘কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের’ নিন্দা জানিয়ে রোববার বিবৃতি দেয় সরকার। ওই বিবৃতিতে সার্বভৌমত্ব লঙ্ঘনের ক্ষেত্রে সাতটি দেশের নাম উল্লেখ করা হলেও সে তালিকায় ইরানকে রাখা হয়নি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading