মঙ্গলবার ঢাকায় আসছেন আমেরিকার পল কাপুর

মঙ্গলবার ঢাকায় আসছেন আমেরিকার পল কাপুর


উত্তরদক্ষিণ। সোমবার (০২ মার্চ) ২০২৬, আপডেট ২১:৩০


দুই দিনের সফরে আগামীকাল (মঙ্গলবার) ঢাকায় আসছেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস. পল কাপুর।

সোমবার (২ মার্চ) ঢাকায় অবস্থিত আমেরিকার দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়।

মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পক্ষ হতে পাঠানো এক বার্তায় বলা হয়, আমেরিকা ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করাই এ সফরের লক্ষ্য।

ওই বার্তায় আরও বলা হয়, সফরকালে পল কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading