ইরান নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বেছে নেবে দ্রুত

ইরান নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বেছে নেবে দ্রুত

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬, আপডেট ১৫:৫৬

নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বেছে নিতে বেশি সময় নেবে না ইরান। সর্বোচ্চ নেতা নির্ধারণের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা ‘বিশেষজ্ঞ পরিষদ’ (অ্যাসেম্বলি অব এক্সপার্ট)-এর সদস্য আলী মোয়ালেমি বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

আলী মোয়ালেমি বলেছেন, ইতোমধ্যে বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা এ ব্যাপারে বৈঠক করেছেন এবং তারা প্রত্যেকেই এই মর্মে শপথ নিয়েছেন যে যথাযথ নিয়ম, বিচারবুদ্ধি ও ধর্মীয় নীতি অনুসারে তারা নতুন সর্বোচ্চ নেতা বাছাই করবেন এবং এক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ কোনো গুরুত্ব পাবে না।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ইরান-ইসরায়েল-আমেরিকা যুদ্ধ। যুদ্ধের প্রথম দিনই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরী। খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে তার স্থলাভিষিক্ত হন খামেনি।

সূত্র : বিবিসি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading